সূতো
অলৌকিক বা ভৌতিক
কিছুতেই ব্যাখ্যা মেলেনা
অতলান্ত যেমন ফিরিয়ে দেয়
তেমনই এক হেমন্তের পাখি হয়ে
দেখা দিলে পড়ন্ত বেলায়।
কতটা পথশ্রমে ক্লান্ত আজ?
নাটকীয় না কি অন্যকিছু !
না কি সম্পূর্ণ কল্পনা।
সম্পূর্ণ রূপান্তরিত অজানা এক কায়া
দুর্বোধ্য রহস্যের উত্তরের ভারে বিপর্যস্ত।
একটা বিন্দুতে মিলে
বৃত্ত গড়ার অঙ্গীকার ভঙ্গ করে
হারিয়ে গেলে সুদূর নক্ষত্রপুঞ্জে-
জীবন চলার পথে থামা যায় না,
অন্য বৃত্ত ঘিরে ফেলে স্বর্ণলতার মত।
কক্ষপথ যে নিক্তি দিয়ে মাপা
দায়বদ্ধতার বন্ধনে শৃঙ্খলিত।
অতীতে ফিরে যাবার থিওরি জানিনা,
তা হলে সেই সময় সাহসী হয়ে বলতাম,
"ঘুড়ির সূতো টা আমিই কেটে দিলাম"!
-----------------------
স্বাতী বিশ্বাস
২ আগস্ট ২০১৩, শুক্রবার
কোলকাতা
--------------------
অলৌকিক বা ভৌতিক
কিছুতেই ব্যাখ্যা মেলেনা
অতলান্ত যেমন ফিরিয়ে দেয়
তেমনই এক হেমন্তের পাখি হয়ে
দেখা দিলে পড়ন্ত বেলায়।
কতটা পথশ্রমে ক্লান্ত আজ?
নাটকীয় না কি অন্যকিছু !
না কি সম্পূর্ণ কল্পনা।
সম্পূর্ণ রূপান্তরিত অজানা এক কায়া
দুর্বোধ্য রহস্যের উত্তরের ভারে বিপর্যস্ত।
একটা বিন্দুতে মিলে
বৃত্ত গড়ার অঙ্গীকার ভঙ্গ করে
হারিয়ে গেলে সুদূর নক্ষত্রপুঞ্জে-
জীবন চলার পথে থামা যায় না,
অন্য বৃত্ত ঘিরে ফেলে স্বর্ণলতার মত।
কক্ষপথ যে নিক্তি দিয়ে মাপা
দায়বদ্ধতার বন্ধনে শৃঙ্খলিত।
অতীতে ফিরে যাবার থিওরি জানিনা,
তা হলে সেই সময় সাহসী হয়ে বলতাম,
"ঘুড়ির সূতো টা আমিই কেটে দিলাম"!
-----------------------
স্বাতী বিশ্বাস
২ আগস্ট ২০১৩, শুক্রবার
কোলকাতা
--------------------
